বাড়িওয়ালার রাগী মেয়ে পর্বঃ ৯ ( শেষ )
সমস্যা ওই রবির মাথায় আছে। যা হচ্ছে সব ওই বদমাইশ ছেলেটার জন্যই হচ্ছে। ও সবসময় আগে আমার সাথে ঝগড়া শুরু করে। দিশাঃ তাহলে তুই তোর কাজিনদের সামনে ওকে থাপ্পর মারলি কেনো? রিধিঃ আমি কি ইচ্ছা করে মারছি নাকি। এটা তো অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে। মিমঃ তাহলে রবির কাছে সরি বললি না কেনো? রিধিঃ আমি কেনো সরি বলবো? দিশাঃ ধ্যাত। ১০ দিন পর। এই ১০ দিনে মোটামুটি হায়াতিকে পটিয়ে ফেলেছি। আজকে ওকে আমাদের ক্যাম্পাসে আসতে বলেছি। রিধিকে আমার গার্লফ্রেন্ড দেখাতে হবে হায়াতির হাত ধরে ক্যাম্পাসে হাঁটছি রিধিকে দেখানোর জন্য। রিধি আমাদের দিকে রাগীভাবে তাকিয়ে আছে। কিছুখন পর ও একটা ছেলের হাত ধরে আসলো। ছেলেটাকে দেখে মনে হচ্ছে রিধি ওকে জোর করে নিয়ে আসছে। পুরাই মদন লাগছে। রবিঃ হাহা এই মদনটা তোর বয়ফ্রেন্ড। দেখে তো মনে হচ্ছে কোথাও থেকে জোর করে ধরে এনেছিস। রিধিঃ চুপ কর। তোর গার্লফ্রেন্ড এর মত তো আর নয়। একটা ছেলের হাত ধরে ক্যাম্পাসে হাঁটছে লজ্জা করে না রবিঃ কেও আমারে বিষ দেও খাইয়া হাসপাতালে চইলা যাই। আমার গার্লফ্রেন্ড আমার হাত ধরবে না তো কি তোর বয়ফ্রেন্ড ওর হাত ধরবে আমার ফ্রেন্ড আর রিধির ফ্রেন্ডরাও চলে আসছে। রিধি তো সেইরকম জব...