বাড়িওয়ালার রাগী মেয়ে পর্বঃ ৭

 সকালে বাসা থেকে বেরিয়ে পড়লাম। বন্ধুদের সাথে ঘুরতে গেলাম। ২ দিন পর বাসায় আসলাম।

রিধিদের বাসার মেহমান এখনও যায়নি। আমি ভেবেছিলাম চলে গেছে তা না হলে আরও পরে আসতাম।
এখন তো ছাদেও যেতে পারবো না। রিধি ওর কাজিনদের সামনে অপমান করেছে তাদের সামনে পরা যাবে না।
বিকালে নদীর পাড়ে গেলাম। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আরকি। রিধিরাও আসছে।
রিধির কাজিনরা আমায় দেখে বললো
-- ওইদিন না রিধি বললো পিছু না নিতে
রবিঃ আমার তো খেয়ে- দেয়ে কোনো কাজ নেই যে ওর পিছু নিবো। আগে কপাল খারাপ ছিলো তাই নিয়েছিলাম। তা না হলে ওর মত গুন্ডির পিছু কোনো ছেলে নিবে না।
এটা বলার পর রিধি রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে।
রিধিঃ আমি কি তোরে বলেছিলাম আমার পিছু নিতে? আর আমি চাইলে হাজারটা ছেলে আমার পিছু নিবে।
রবিঃ হাহা। অস্থির জোকস ছিলো। তোরে কোনো ছেলে পছন্দ করবে না। দেখতে তো রোন্ডা রাউজির মত লাগে।
রিধিঃ ওই রোন্ডা রাইজি কে?
রবিঃ রেসলার। অবস্য রোন্ডা রাউজিও তোর থেকে অনেক বেশি সুন্দর।
রিধিঃ আর তুই তো ধানুষের ছোট ভাই।
রবিঃ এই ধানুষের জন্যই মেয়েরা পাগল। একবার হ্যা বললে ১০০ মেয়ে ভালোবাসার জন্য রাজি। আর তোর তো সেই যোগ্যতাও নাই।
কোনো ছেলে তোর সাথে প্রেম করবে না। আমি পাগল ছিলাম তাই তোর পিছু ঘুরেছি।
রিধিঃ ১০ দিনের ভিতরে প্রেম করে দেখাবো তোকে।
রবিঃ তুই পারলে আমিও পারমু। পুতুলের মত একটা মেয়ের সাথে প্রেম করমু। তোর মত গুন্ডি হবে না ও।
কলেজ ক্যাম্পাসে বন্ধুদের সাথে বসে আছি আর ভাবছি কিভাবে কি করবো।
রিদয়ঃ কিরে ভাই। এক ঝামেলা শেষ না হতেই আর এক ঝামেলা শুরু। কেনো শুধু শুধু এসব বলতে গেলি।
রবিঃ ওরে দেখাতে হবে যে আমি খুশি আছি। ১০ দিনের মধ্যে প্রেম করতেই হবে।
সাকিবঃ প্রেম তো হাতের মোয়া চাইলেই পারবি তুই।
রবিঃ পাইছি
রাসেলঃ কি পাইছোস?
রবিঃ অনেকদিন আগে এক মেয়েরে ব্লক দিছিলাম। ওই মেয়ে আমার প্রতি একটু দূর্বল মনে হয়।
রিদয়ঃ হ তুমি ব্লক দিছো আর ওই মেয়ে তোমার সাথে প্রেম করার জন্য বসে আছে।
রবিঃ ধুর শালা। দেখি কি হয়।
রিধিঃ আচ্ছা আমার সাথে কি কোনো ছেলে প্রেম করবে না?
দিশাঃ হঠাৎ এসব কেনো বলছিস?
রিধিঃ যা বলছি আগে সেটা বল
দিশাঃ করবে না কেনো। তুই চাইলেই করবে। তবে যেভাবে থাকিস তাতে তো ছেলেরা তোকে দেখে ভয় পাবে। তাই হয়তো কেও কথা বলতে আসে না।
রিধিঃ ওত কিছু বুজি না আমার প্রেম করতে হবে তাও ১০ দিনের ভিতরে।
মিমঃ হঠাৎ কি হলো বলতো?
ওদেরকে নদীর পাড়ের ঘটনা বললাম।
দিশাঃ ধুর ওই ফাজিল ছেলের কথা বাদ দে তো।
রিধিঃ আমি কিছু জানি না আমার প্রেম করতে হবে। তোরা ছেলে খুজে দিবি।
মিমঃ আমরা কিভাবে খুজবো?
রবিঃ রাতে বিছানায় শুয়ে আছি। ম্যাসেনজার ওপেন করে হায়াতির ব্লক খুলে দিলাম। সাথে একটা ম্যাসেজ ও দিলাম।
কিছুখন পর রিপ্লাই আসলো।
হায়াতিঃ কে আপনি?
রবিঃ ও ভাই কেও আমায় বিষ দেও খাইয়া হাসপাতালে চলে যাই। ১০ দিন আগেও এই মেয়ে সবসময় ম্যাসেজ দিতো। আর এখন বলে কে আমি
একেই বলে কপাল!
আমি এক হতভাগা! কিছুদিন আগেও তো আপনার সাথে কথা হতো আর এখন চিনতে পারছেন না?
হায়াতিঃ কথা তো শুধু আমি বলতে চাইতাম কিন্তু আপনি তো ইগনোর করতেন। তা কি মনে করে ব্লক খুললেন।
রবিঃ এমনি মন চাইলো। কেনো ব্লক খুলা কি নিষেদ নাকি।
হায়াতিঃ তা না। হঠাৎ ম্যাসেজ দিলেন তাই একটু অবাক হলাম।
রবিঃ ভালো তো অবাক হওয়া।
চলবে----

লেখকঃ Rabi Al Islam



Comments

Popular posts from this blog

গল্প- অবৈধ বিয়ে পর্ব ১

তুমিময় অসুখ পর্ব- ১০ (অন্তিম)

তুমিময় অসুখ পর্ব- ৮