বাড়িওয়ালার রাগী মেয়ে পর্বঃ ৫
আমি কার সাথে কথা বলি বা বলবো তা তোকে বলতে যাবো কেনো?
রবিঃ হ্যা আমাকেই বলতে হবে কারন আমি তোকে ভালোবাসি। আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে তুই কথা বলতে পারবি না।
রিধিঃ রবির এরকম ব্যবহারে অবাক হয়ে গেলাম। ও কখনই আমার সাথে এরকম করে কথা বলেনি।
কিন্তু আমি তোকে ভালোবাসি না। তাই তোর কথা শুনতে আমি বাধ্য নই। আমি এখন কথা বলবো তুই যা।
রবিঃ রিধির হাত থেকে মোবাইলটা নিয়ে নিচে ফেলে দিলাম। মাথাটাই গরম হয়ে গেলো। এতবার বলেছি তাও শুনছে না
রিধিঃ ওই তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি। মোবাইল ভেংগে ফেললি কেনো? তুই একটু বেশিই করে ফেলছিস
রবিঃ কিছু বললাম না। চুপচাপ ছাদ থেকে চলে আসলাম।
কলেজ ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি।
রিদয়ঃ কি হলো এভাবে চুপচাপ বসে আছিস কেনো?
রবিঃ ভালো লাগছে না
সাকিবঃ এই প্রথম তোর মুখে ভালো লাগছে না কথাটি শুনলাম। কি হয়েছে বলতো?
রবিঃ রিধির জন্য।
রাসেলঃ ও আবার কি করলো?
রবিঃ গতকাল রাতে ও কারও সাথে কথা বলতেছিলো মোবাইলে। আমি জিগ্গেস করলাম কার সাথে কথা বলতেছে কিন্তু ও না বলে উল্টো আমার সাথে রাগ দেখালো। পরে আমিও রাগ করে ওর মোবাইল ভেংগে ফেলছি।
রিদয়ঃ শালা ও তোরে ভালোবাসে না তাহলে তোর কথা শুনবে কেনো?
রবিঃ সেটাই ভাবছি। ভুল করে ফেলেছি। এখন তো আরও কঠিন হয়ে গেলো
রাসেলঃ দোস্ত আমার কাছে একটা আইডিয়া আছে
রবিঃ তাড়াতাড়ি বল।
রাসেলঃ রিধি যেখানে যাবে সেখানেই তুই ওর পিছু পিছু যাবি। ওকে সবসময় ভালোবাসি বলে বিরক্ত করবি। এভাবে ১ মাস কর। তারপর নিশ্চয় তোর প্রতি রিধির একটা অনুভূতি আসবে।
রিদয়ঃ আর মাইর
রাসেলঃ সেটাও খাবি। তাহলেই তো রিধি তোকে নিয়ে ভাববে।
রবিঃ ধুর শালা। আমি মাইর খেতে পারবো না। অন্য আইডিয়া বল
রাসেলঃ ভাই মমতাজ এর জন্য শাজাহান তাজমহল বানালো আর তুই রিধির জন্য সামান্য মাইর খেতে পারবি না
রবিঃ তোর এই আইডিয়া কাজ করবে তো
রাসেলঃ আগে করেই তো দেখ। চেষ্টা করতে সমস্যা কি
রবিঃ তাহলে আজকে থেকেই শুরু করা যাক কি বলিস
রিদয়ঃ মাইর খেয়ে রাস্হায় পরে থাকলে কল দিস। আমরা এম্বুলেন্স নিয়ে যাবো।
রবিঃ ধুর শালা। কোথায় একটু উৎসাহ দিবি তা না আগেই ভয় দেখাচ্ছিস।
রিদয়ঃ যা ভাই বীরের মত যা আর প্রেমে সফল হয়ে ফিরে আস আর আমরাও প্যাড়া থেকে বাঁচি।
রবিঃ আমি তোমাকে ভালোবাসি
রিধিঃ ওই হকিস্টিক নিয়ে আয় তো। আমি তোরে খুজছি আর তুই এসেছিস ভালোবাসার কথা বলতে।
রবিঃ আবার হকিস্টিক কেনো? আর আমি ছাড়া তো তোমায় কেও প্রপোজও করবে না তাই আমার প্রপোজই তোমার মেনে নেওয়া উচিত।
রিধিঃ তুই যদি আর ১ সেকেন্ড ও এখানে থাকিস তাহলে তোর মাথা ফাটিয়ে দিবো।
রবিঃ তুমি কি ভেবেছো আমি তোমাকে ভয় পেয়ে এখান থেকে চলে যাবো। যদি এটা ভেবে থাকো তাহলে সত্তিই ভেবেছো
রিধির মন পরিবর্তন করার আগেই ওখান থেকে চলে আসলাম।
রিদয়ঃ কি হলো এভাবে দৌড়াছাচ্ছিস কেনো?
রবিঃ ভাই রিধিরে ভালোবাসির কথা বলছিলাম আর ও হকিস্টিক নিয়ে আসতে বললো। ভয় পেয়ে পালিয়ে এসেছি।
রিদয়ঃ এতো ভয় পেলে তোমার আর প্রেম করতে হবে না।
রবিঃ চুপ শালা। এখন কি মাইর খেয়ে হাসপাতালে থাকবো নাকি
রিদয়ঃ এভাবে মারতে মারতেই রিধি একদিন তোকে ভালোবেসে ফেলবে।
Comments
Post a Comment